Ek Opremiker Jonyo Poem Lyrics | (এক অপ্রেমিকের জন্য) | Taslima Nasrin | Recitation Munmun Mukherjee
Ek Opremiker Jonyo Poem Lyrics by Taslima Nasrin : Ek Opremiker Jonyo Bengali Poem Recited by Munmun Mukherjee. Ek Opremiker Jonno Bangla Kobita Written by Taslima Nasrin. Poem : Ek Opremiker Jonyo Written by : Taslima Nasrin Recited by : Munmun Mukherjee Recrding & Mixing : Kaushik Som Ek Opremiker Jonyo Kobita Lyrics In Bengali : এই শহরে তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক, কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে, তুমুল হইচই করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না। ফাঁক পেলে কোন কোন সন্ধ্যে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারোর শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোন বাড়িতে হয়তো। এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে, হয়তো কখনও জানিয়েই দেবে আমাকে যে, কাছেই আছো। কুঁকড়ে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে থাকব দেখা না হওয়ার যন্ত্রণায়, তবু বলবো না এসো। বলবো না, তোমাকে সুযোগ দেব না বলার, যে তোমার সময় নেই, বা ভীষণ ব্যস্ত তুমি ইদানীং। তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার আ...